ঝরনায় ঘুরতে গিয়ে ব্যাংক কর্মকর্তা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ September, ২০২৪

ঝরনায় ঘুরতে গিয়ে ব্যাংক কর্মকর্তা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ September, ২০২৪ |
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় ঘুরতে এসে পাথরের আঘাত খেয়ে মাহাবুব হাসান (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনায় এই দূর্ঘটনা ঘটে। এসময় গাজী আহমেদ বিন শামস (৩৫) নামের আরেক পর্যটক গুরুত্বর আহত হয়েছে। নিহত মাহাবুব হাসান ঢাকার যাত্রাবাড়ী এলাকার জাহাঙ্গীর আলামের ছেলে। সেই ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার হিসাবে দায়িত্বরত ছিলো। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ৬ জন ব্যাংক কর্মকর্তা বেড়াতে আসেন খৈয়াছড়া ঝরনায়। দুপুরে গোসল করার সময় ঝরনার উপর থেকে বড় পাথর পড়ে নিহত মাহাবুব হাসানের মাথায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে লাশ উপরে নিয়ে আসে। আহত একজনকে

উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপতালে প্রেরণ করে। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পর্যটক নিহতের ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। লাশ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মিরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশের টিম। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে এশিয়ান গেমসে হারের পর লিটনকে বাংলাদেশি সাংবাদিকদের ‘ব্যক্তিগত আক্রমণ’ রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ