জ্বালানি খাতের অনিয়ম খতিয়ে দেখায় গুরুত্ব শ্বেতপত্র কমিটির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

জ্বালানি খাতের অনিয়ম খতিয়ে দেখায় গুরুত্ব শ্বেতপত্র কমিটির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
বিগত সরকারের সময় জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে, সেগুলোতে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে শ্বেতপত্র কমিটি। এমন কথা জানিয়েছেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। কমিটি আগামী বৃহস্পতিবার বিভিন্ন দেশে অবস্থানরত বিশিষ্টজনের সঙ্গে কথা বলবে বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি এসব কথা জানান। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ড. জাহিদ হোসেন, ড. সেলিম রায়হান এবং ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ড. দেবপ্রিয় বলেন, বিভিন্ন প্রকল্পের ঋণ চুক্তি যদি খতিয়ে দেখার প্রয়োজন হয়, তাহলে আমরা (শ্বেতপত্র কমিটি) দেখব। বিশেষ করে, জ্বালানি খাতের জন্য এটা চিন্তা

করা হয়েছে। আজকের (মঙ্গলবার) বৈঠকে ঠিক করলাম, কোন সদস্য কী বিষয়ে দায়িত্ব পালন করবেন। কমিটি নানা ইস্যুতে ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে মতবিনিময় করবে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে। শেখ হাসিনার সরকারের সময়কালের নানা অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, খাতওয়ারি যেমন জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে শেয়ার করা হবে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টর, মেগা প্রকল্প ও বিভিন্ন আর্থিক খাত খতিয়ে দেখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প সকালে এক কাপ ব্ল্যাক কফিতে মিলবে যেসব স্বাস্থ্যগুণ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির নৌপথের বাড়তি ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি ৪৯তম বিসিএসে বাদ পড়ে অসুস্থ বাবা-মায়ের জন্য প্রার্থীর হাহাকার হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ১৫ বছরের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে বিধবা-বিপত্নীকের হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতির বাজারে পিছিয়ে প্রগতি পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা