জামায়াত-শিবিরের খুনি চক্র বেকসুর খালাস: রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার রায়ে ক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫

জামায়াত-শিবিরের খুনি চক্র বেকসুর খালাস: রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার রায়ে ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীদের হাতে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের হত্যা মামলার রায়ে সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। ১৫ বছর আগে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে অভিযুক্ত ছিল জামায়াত-শিবিরের শীর্ষ নেতৃত্ব, কিন্তু আদালতের রায়ে তারা সবাই মুক্তি পাওয়ায় ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। রোববার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার উল্লাহ এ রায় ঘোষণা করেন। মামলার ১১৪ আসামির মধ্যে ৯ জন ইতোমধ্যে মারা গেছেন, জীবিত ১০৫ জনের মধ্যে মাত্র ২৫ জন উপস্থিত ছিলেন। আদালতের সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সবাইকে বেকসুর খালাস দেন। এই মামলায় যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর তৎকালীন কেন্দ্রীয় আমির রাজাকার মতিউর

রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল রাজাকার আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদী, রাজশাহী মহানগর আমির আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ ১১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। ২০১০ সালের ৮ই ফেব্রুয়ারি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের ওপর হামলা চালায় গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেনকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন তার মরদেহ বিশ্ববিদ্যালয় এলাকার একটি ম্যানহোলে পাওয়া যায়—যা সারাদেশে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছিল। ঘটনার পরদিন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন। এতে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০–২৫

জনকে আসামি করা হয়। ২০১২ সালের ২৮শে জুলাই পুলিশ আদালতে ১ হাজার ২৬৯ পৃষ্ঠার একটি অভিযোগপত্র জমা দেয়, যেখানে যুদ্ধাপরাধী জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় গুপ্ত সংগঠন শিবিরের তৎকালীন সভাপতি, সম্পাদক ও বিভিন্ন হল শাখার দায়িত্বশীল নেতাদের অভিযুক্ত করা হয়। ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলোর জানায়, জামায়াত-শিবির বাংলাদেশের ইতিহাসে ধারাবাহিকভাবে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজনীতি করেছে। ফারুক হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই অংশ ছিল। অথচ ১৫ বছর পরও এ মামলায় কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হলো না। একাধিক ছাত্রনেতার ভাষ্য, বর্তমান সরকার রাজনৈতিক সুবিধা ও আন্তর্জাতিক চাপে পড়ে এখন জামায়াতকে নরম চোখে দেখছে। একাত্তরের যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত জামায়াত এখনো দেশবিরোধী নেটওয়ার্ক চালাচ্ছে—তার পরও প্রশাসন

ও বিচারব্যবস্থা যেন তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, রায়ে খুশি-অখুশি এখনই বলা যাবে না। রায়ের কপি হাতে পেলে পর্যালোচনা করব। তবে আমরা শুরু থেকেই বলেছি—এই মামলার তদন্তে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকৃত আসামিদের আড়াল করা হয়েছিল। মানবাধিকারকর্মী ও বিশ্লেষকদের মতে, এমন নৃশংস হত্যার মামলায় ন্যায়বিচার না পেলে রাজনীতি এবং আইন ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ভেঙে যাবে। বিচার বিলম্ব, সাক্ষীদের অনুপস্থিতি এবং তদন্তের দুর্বলতা বাংলাদেশের বহু রাজনৈতিক হত্যা মামলার মতো এখানেও ন্যায়বিচারের পথে প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়