ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শহিদ ছাত্রলীগ নেতা মমিন পাটোয়ারীর ২য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ-স্মরণসভা
নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার
প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক
সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!
বৈছাআ নেতা মাহদীসহ আটক ৩
‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস
ক্ষমতার স্বার্থে জামায়াত ও বাংলাদেশ আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার এমন দাবিকে ‘উদ্ভট’ ও ‘হাস্যকর’ উল্লেখ করে নেট দুনিয়ায় তুমুল হাস্যরসের সৃষ্টি হয়েছে। রাশেদের পোস্ট এবং স্ক্রিনশট শেয়ার করে ট্রল চলছে।
গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এমন অদ্ভূত অভিযোগ করেন।
তিনি বলেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে জামায়াতে ইসলামী লংমার্চের কর্মসূচি পালন করতে যাচ্ছে। জাতীয় সংকটকে পুঁজি করে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। জামায়াতের এমপি
আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আওয়ামী লীগ ও জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামতে পারে। আওয়ামী লীগের মাঠে নামার পথ তৈরি করতেই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। রাশেদ আরও বলেন, তাদের কাছে জ্বালানি সংকটের মতো জাতীয় সংকট মুখ্য বিষয় নয়। তারা শুধু ক্ষমতা বোঝে। জাতীয় সংকটকে পুঁজি করে জামায়াত লংমার্চে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমানের এই সহকারী। ফেসবুক পোস্টে রাশেদ আরও লেখেন, সরকারের বয়স মাত্র ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়েছে। এর মধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে জামায়াত। তার অভিযোগ, দলটি কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে
অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারে। জামায়াতের লংমার্চে আওয়ামী লীগ ঢুকলে তাদের কোনো আপত্তি নেই বলে ধারণা করা হচ্ছে। তার দাবি, ক্ষমতার স্বার্থে জামায়াত ও আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।