জামায়াতের কর্মী সম্মেলনে আ. লীগ নেতা, যা বলছে জামায়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

জামায়াতের কর্মী সম্মেলনে আ. লীগ নেতা, যা বলছে জামায়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে অংশ নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন বলেন, ‘জামায়াতের ইউনিয়ন সম্মেলনে অন্য দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার সুযোগ নেই। তবে রফিকুল ইসলাম নামের কাউকে আমি চিনি না। আওয়ামী লীগের কোনো লোককে আমি অনুষ্ঠানে দেখিনি।’ এ বিষয়ে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‌‘আমি আওয়ামী লীগের পদে আছি, পদত্যাগ করিনি। মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে। তাছাড়া জামায়াতের কর্মী সম্মেলনও আমার গ্রামেই অনুষ্ঠিত হয়েছে। সে কারণে আমি উপস্থিত ছিলাম।’ শুক্রবার অনুষ্ঠিত এই সম্মেলনে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে প্রথম

সারিতে তাকে চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর নূর ও সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন। খোঁজ নিয়ে জানা যায়, সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মোস্তফা কামালের ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা গত বছরের ৫

আগস্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে এলাকায় ফিরে জামায়াতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ