জাপান ম্যাচে ব্রাজিলিয়ানদের ‘মন বসছে না অফিসের টেবিলে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৬

জাপান ম্যাচে ব্রাজিলিয়ানদের ‘মন বসছে না অফিসের টেবিলে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ |
নিজের দেশে বিশ্বকাপের খেলা, অফিসের টেবিলে কি আর মনে বসে? ব্রাজিলিয়ানদেরও তাই মন বসছে না কাজে। যে কারণে জাপান ম্যাচ সামনে রেখে আগেভাগে ছুটি হয়ে যাচ্ছে ব্রাজিলের ব্যাংক, বীমা বা অন্য বড় প্রতিষ্ঠানে। জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ৩২–এর ম্যাচটা শুরু হবে সোমবার (২৯ জুন) ব্রাজিলের সময় বেলা দুইটায় (বাংলাদেশ সময় রাত ১১টায়)। এদিন ব্রাজিলের অফিস–আদালত ছুটি হয়ে যাবে দুপুরের মধ্যেই। আজ জাপানের বিপক্ষে ম্যাচের দিন ব্রাজিলের অফিস শুরু হচ্ছে সকাল ৯টায়, শেষ হয়ে যাবে ১২টায়। অবশ্য গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচগুলোতে অফিস সময়ের পরই খেলা শুরু হয়েছিল। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলো শুরু হয়েছিল রাতে। তাই সে ক্ষেত্রে অফিস–আদালতের সময় নতুন

করে ঠিক করার দরকার হয়নি। নকআউটে ব্রাজিল যদি পরের দিকে যায়, তাহলে নতুন করে অফিস সময় ঠিক করার দরকার হতে পারে। যেমন শেষ ১৬–তে উঠলে ব্রাজিলের ম্যাচ শুরু হবে বিকেলে, তখন অফিস সময় শেষ হয়ে যাবে এর আগেই। যদিও ব্যাংকগুলো নিশ্চিত করেছে, বিশেষ ব্যবস্থায় বিমানবন্দর, হাসপাতালের মতো জায়গায় ব্যাংকিং সেবা চালু রাখা হবে। চালু থাকবে অনলাইন সেবাও। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলে যখন বিশ্বকাপ হয়েছিল, তখন অনেক অফিস এমন ব্যবস্থাতেই চালু ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কিছু অফিস বন্ধও ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম