ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
জাতীয় পার্টির সাবেক এমপি টিপু গ্রেফতার
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীরবাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ওসি বলেন, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে, ওই মামলায় গ্রেফতার করা হয়। তাকে হাতিরঝিল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।





