ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি
রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি
মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক
বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন
মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর
‘প্রকাশ করায় আমাকে মেরে ফেলতে পারে’
জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
যশোরের চৌগাছায় এক এইচএসসি ২য় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১লা আগস্ট) রাতে ভুক্তভোগী ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত রাব্বি চৌগাছা উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে।
মামলার এজহার অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করানোর জন্য প্রতিবেশী ও দূর সম্পর্কের মামাতো ভাই ও ছাত্রদলের নেতা আরাফাত হোসেন রাব্বির সহযোগিতা চান ওই শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়, শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিস সরকারি ছুটির কারণে বন্ধ থাকা সত্ত্বেও রাব্বি তাকে চৌগাছা শহরে নিয়ে যান।
পরে বিভিন্নভাবে বুঝিয়ে অভিযুক্ত তাকে চৌগাছা পৌরসভার ৪
নম্বর ওয়ার্ডের রিবিলিপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে এজহারে অভিযোগ করা হয়েছে। অসুস্থ অবস্থায় কিছু সময় পর ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এরপর শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা মেয়েকে সঙ্গে নিয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের দেওয়া এজহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার যশোর আদালতে পাঠানো হবে। পাশাপাশি মামলার অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ
জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।