জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় সরকারের নিন্দায় নাগরিক কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার

বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার

বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর

ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না

গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা

শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড়

জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় সরকারের নিন্দায় নাগরিক কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
ছাত্রজনতার অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দুইদফা বাংলাদেশে এসেও সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য পায়নি জাতিসংঘের তদন্ত দল। এ বিষয়ে গত ২২ ডিসেম্বর ‘জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার’ নামে প্রধান প্রতিবেদনটি প্রকাশ করে । সংবাদটি দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক কমিটি পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছে তারা। প্রতিবেদনে ওঠে এসেছে, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের কাছে অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে। ফলে দলটি তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না। পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত না পাওয়ায় প্রতিবেদনও অসম্পন্ন হবে জানা গেছে। মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির

মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে সংশ্লিষ্ট বাহিনীগুলোর তরফ থেকে প্রয়োজনীয় তথ্য দিতে গড়িমসি, আংশিক তথ্য প্রদান, এবং অসহযোগিতার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক কমিটি বাহিনীগুলোর তরফ থেকে জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী এই ধরনের অসহযোগিতামূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি ছাত্র-জনতার অভ্যুত্থান। কাজেই পতিত ফ্যাসিবাদী ব্যবস্থার তল্পিবাহক এবং অবশিষ্টাংশের চাপে জাতিসংঘের তদন্ত কাজে অসহযোগিতা কোনোভাবেই কাম্য নয়। এমন অসহযোগিতার মূলে রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থার তথ্য প্রদানে অনীহা থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত

তা স্পষ্ট করে বলা। নির্ধারিত নতুন সময়ের মধ্যে জুলাই ম্যাসাকারের ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের নিকট প্রদান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানায় তারা। নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের দিন থেকে ৮ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এর অন্যতম কর্মসূচি ছিল- "ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ।" জুলাই-আগস্টের সত্য উদঘাটিত হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীগুলোর বিরুদ্ধে বহির্বিশ্বে সমালোচনা হবে - এমন অগ্রহণযোগ্য যুক্তির ওপর ভিত্তি করে সত্য উদঘাটন প্রক্রিয়াকে ব্যাহত করা অত্যন্ত নিন্দনীয়। এতে আরও উল্লেখ করা হয়, আমরা মনে করি যাবতীয়

মানবাধিকার লঙ্ঘন ও জুলাই ম্যাসাকারের তথ্যানুসন্ধান এবং তদনুযায়ী বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রধান কর্তব্য। এই বিষয়ে অবিলম্বে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে তারা কি কার্যকর ব্যবস্থা নিয়েছেন তা পরিষ্কার করে বাংলাদেশের নাগরিকদের জানাতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড় “শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত অতিথি, প্রত্যার্পণযোগ্য বন্দি নন”: ভারতের অবস্থান সুস্পষ্ট এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু