জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চান শামীম ওসমান? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চান শামীম ওসমান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
২০২৪ সালের ০৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পরই দলটির বহু নেতাকর্মী দেশ ছেড়েছে। একইভাবে আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়েছে বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চায় শামীম উসমান’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷ রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শামীম ওসমান জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে আসতে চাওয়ার দাবিটি সত্য নয় বরং, তার ২০২৩ সালের একটি ভিডিওবার্তার প্রেক্ষাপট ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে৷ এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘হাত জোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন৷ পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব যাবেন উল্লেখ করে তিনি বলেন, “ফিরে আসব কি না আমি জানি না। আপনারা দোয়া করবেন। এই কবরস্থানে আমার বাবা-মাসহ পরিবারের অনেকে শুয়ে আছেন। আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন।” পরবর্তীতে একই ঘটনায় ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির

ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইলেন শামীম ওসমান’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনের ভিডিও চিত্রের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে৷ অর্থাৎ, ২০২৩ সালে প্রচারিত শামীম ওসমানের একটি ভিডিওবার্তার বক্তব্য ও ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷ এছাড়া, সাম্প্রতিক সময়ে শামীম ওসমানের ক্ষমা প্রার্থনা ও দেশে ফিরতে চাওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। সুতরাং, ২০২৩ সালের ভিন্ন ঘটনায় শামীম ওসমানের দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার ছবি ব্যবহার করে সাম্প্রতিক সময়ে তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে আসতে চায় দাবিতে প্রচার করা

হয়েছে; যা মিথ্যা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’