জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবাসীর অর্থনৈতিক সংকট দূর করবে বড় মানিক সেতু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবাসীর অর্থনৈতিক সংকট দূর করবে বড় মানিক সেতু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ |
পাঁচবিবি উপজেলা শহর থেকে ২ কিলোমিটার পশ্চিমে বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে নির্মাণ করা হচ্ছে একটি সেতু। সেতুর ওপারে ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের অসংখ্য গ্রাম ভারত সীমান্ত ঘেঁষা। সীমান্তবর্তী এ অঞ্চলের বেশির ভাগ মানুষই কৃষির সঙ্গে জড়িত। একারনে ধান, আলু, আখ ও পাটসহ সব ধরনের ফসলের চাষাবাদ করেন এ অঞ্চলের কৃষকরা। এতদিন সেতু না থাকায় কৃষকরা জমি থেকেই ফরিয়াদের কাছে কম দামে বিক্রি করতেন ফসল। তবে ছোট যমুনার ওপর নির্মিত সেতুই এখন ভাগ্যের পরিবর্তন ঘটাবে বলে আশা করছেন কৃষকরা। দ্রুত সময়ে সেতুর কাজ সম্পন্ন হলে উপজেলার

হাটবাজারে সরাসরি নিজেদের উৎপাদিত ফসল তারা দ্রুত বিক্রি করতে পারবেন তারা। সেতু নির্মাণের ফলে সীমান্তবাসীর জীবনযাত্রার মান বদলে যাবে। সীমান্তবর্তী অঞ্চলের মানুষের উপার্জনের প্রধান উৎস কৃষি। এখন কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য বিভিন্ন বাজারে সরবরাহ করতে পারবেন। পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন বলেন, ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ গার্ডার সেতু নির্মাণে প্রকল্পের চুক্তি মেয়াদ অনুযায়ী গত দেড় বছরে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন করা হলেও দ্বিতীয় মেয়াদের চার মাসে সেতুটির ৩০ শতাংশ কাজ দ্রুত গতিতে করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। আগামি ডিসেম্বরের মধ্যে প্রকল্পের চুক্তি মেয়াদ অনুযায়ী সেতুটির শতভাগ কাজ শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ