জমে উঠেছে বিজিএমইএ নির্বাচন, দুই প্যানেলের মনোনয়ন জমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

জমে উঠেছে বিজিএমইএ নির্বাচন, দুই প্যানেলের মনোনয়ন জমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ |
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন জমে উঠেছে। এবারও ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার প্যানেল দুটি প্রার্থীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে। শনিবার সকালে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিজিএমইএ'র সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ'র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আনোয়ার উল আলম চৌধুরী। এছাড়া ফোরামের সভাপতি এম এ সালাম, ফোরামের মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী এবং প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ উপস্থিত ছিলেন। এরপর সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালামও বিজিএমইএ সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন

বিজিএমইএ'র সাবেক সভাপতি ফারুক হাসান ও সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব। মনোনয়নপত্র জমার পর ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ফোরাম মোটেও চিন্তিত নয়। আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সাধারণ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অতীতে এর ব্যত্যয় ঘটেছিল। তিনি আরও বলেন, ফোরাম সদস্যদের সমর্থন নিয়ে নির্বাচিত হলে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিজিএমইএ তৈরি করবো। যেখানে সদস্যদের স্বার্থই প্রধান্য পাবে। একইসাথে শ্রমিকদের জীবনমান উন্নয়ন যেমন রেশনিং ব্যবস্থা, দুটি হাসপাতাল চালু নিয়ে কাজ করবো। পাশাপাশি ব্যবসার ব্যয় কমিয়ে আনার ব্যাপারে কাজ করবো। আমরা সাধারণ সদস্যদের আশ্বাসের ফুলঝুড়ি দেব না। যে কয়টি এজেন্ডা দেওয়া

হবে, তার সবগুলোই পূরণ করা হবে। মাহমুদ হাসান খান বলেন, অতীতে বিজিএমইএ'র সদস্য হওয়ার শর্ত যথাযথভাবে পরিপালন করা হয়নি। এবার পালন করা হয়েছে। তবে ভুয়া ভোটারদের ভোটাধিকার শতভাগ বাতিল করা হয়েছে তা বলা যাবে না। তবে এখন পর্যন্ত যাদের বাতিল করা হয়েছে তাতে আমরা একটা ভালো নির্বাচন আশা করছি। তিনি আরও বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে ফোরাম প্যানেল গঠন করা হয়েছে। এবারের প্যানেলে বেশিরভাগই তরুণ। এক্ষেত্রে যারা ব্যবসায় আছে, ব্যবসা বোঝে এবং বিজিএমইএ-কে সময় দিতে পারবে তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। ফোরামের প্যানেলে নির্বাচন করছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক রোজালিন ইসলাম। তিনি বলেন, অতীতে ফোরামের নেতৃত্বে সাধারণ

গার্মেন্টস মালিকদের সমস্যা, প্রতিবন্ধকতাগুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে। সে কারণে ফোরামের সাথে যুক্ত হওয়া। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিজিএমইএ-সহ সবখানে কেমন নির্বাচন হয়েছে, সেটা সবাই দেখেছে। এবার সুষ্ঠু নির্বাচন দেখতে পাব বলে আশা করছি। নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০২৫-২০২৭ মেয়াদে বিজিএমইএ'র পরিচালনা পর্ষদ নির্বাচন হবে আগামী ২৮ মে। ৩৫টি পরিচালক পদে নির্বাচন হবে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক হাজার ৮০৬ জন গার্মেন্ট মালিক। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএ সভাপতি আব্দুল মান্নান কচি বিদেশে পালিয়ে যান। এরপর সমঝোতার ভিত্তিতে সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হয়। এতেও ফোরামের আপত্তি থাকায় পর্ষদ ভেঙে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)

ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নিয়োগ দেয় সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?