ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি
প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের
দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প!
ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে
সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ
বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ
ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার
জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার আহ্বান আলী রীয়াজের
রাষ্ট্রকে মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে জবাবদিহিতার ওপর জোর দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশে (কেআইবি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) আয়োজনে অনুষ্ঠিত এই সংলাপে অধ্যাপক রীয়াজ বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয়।
সরকারের গঠন, নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সম্পর্ক সুনির্ধারিত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিকদের প্রশ্ন করার ক্ষমতা প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ হতে হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক রীয়াজ বলেন, অতীতের স্বৈরতন্ত্রবিরোধী লড়াই
শুধুই সূচনা। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত জবাবদিহিমূলক ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে সক্ষম রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে এবং জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলিত করতে ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই। বক্তব্যের শুরুতে অধ্যাপক আলী রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি শহীদদের আত্মত্যাগ ও তাদের পরিবারের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে কোনো বক্তব্য দেওয়া নৈতিকভাবে সঠিক হবে না। সংলাপে আলোচিত এসব বিষয়গুলো দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে।