ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল
নিয়োগের মাত্র দু’দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে মুহাম্মদ আবু আবিদকে খণ্ডকালীন অবৈতনিক মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ আদেশ বাতিল করার কথা জানানো হয়েছে।
কী কারণে এই সিদ্ধান্ত– সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এই নিয়োগের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে।





