ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদল: মঈন খান
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতা যে স্বাধীনতা অর্জন করেছে তা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না, অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদলের কর্মী-সমর্থকরা। লুটপাট-চুরির নয় শৃঙ্খলা-সততা আর দেশপ্রেমিক রাজনীতি করে বাংলাদেশকে সম্মানের দেশ হিসেবে পরিচিত করতে হবে। এজন্য যুবদলের সদস্যদের প্রশিক্ষিত হবার পাশাপাশি ন্যায়-নীতি আর নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে।
সোমবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পলাশ উপজেলা যুবদলের আহবায়ক নিছার আহমদে খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস
সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মাসুদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক,পৌর বিএনপির আলম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দিন চিশতিয়া, শাহিন বিন ইউসুফ প্রমুখ।
সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মাসুদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক,পৌর বিএনপির আলম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দিন চিশতিয়া, শাহিন বিন ইউসুফ প্রমুখ।





