ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন ইউএনও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন ইউএনও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহার এবং কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছেন ছাত্র জনতা। সেখানে উপস্থিত হয়ে ইউএনও কাউছার হামিদ উপস্থিত জনতাদের সড়ক ছেড়ে দেওয়া অনুরোধ জানান। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাস মোড়ে, থানা সংলগ্ন ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছেন লাকসাম সাধারণ ছাত্র জনতার ও বিভিন্ন সামাজিক সংগঠন। ঘটনাস্থলে ইউএনও কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা উপস্থিত হয়ে ছাত্রদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা ওই অনুরোধ প্রত্যাখ্যান করেন। এ সময় ইউএনও কাউছার হামিদ কান্নায় ভেঙে পড়ে আন্দোলকারীদের জড়িয়ে ধরে

বলেন, আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। এখানকার মানুষের আন্তরিকতা আমার সারাজীবন মনে থাকবে। উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক। তিনি বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারও বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখে সব কিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। লাকসামের মানুষ খুব আন্তরিক। আমি কোনোদিন তাদের ভুলতে পারব

না। দুই ঘণ্টাব্যাপী অবরোধের কারণে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক লাকসামের অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকাসহ কুমিল্লা ও নোয়াখালী থেকে ছেড়ে আসা শত শত গাড়ি আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বদলি আদেশ প্রত্যাহার না হলে সড়ক থেকে সরবেন না ও প্রতিবাদ সভা চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধের দুই ঘণ্টা পর সন্ধ্যায় ৬টায় সময় ট্রাফিক বুথের সামনে ও বাইপাস মোড়ে সেনাবাহিনী উপস্থিত হওয়া মাত্রই সটকে পড়েন আন্দোলনকারীরা। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, সরকারি আদেশে সব কর্মকর্তা কর্মচারী বদলি হবে। অনেকবার চেষ্টা করেছি ছাত্রদের বোঝাতে, তারা শোনেনি। সেনাবাহিনী আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বদলির আদেশ ও কর্মস্থল থেকে

অবমুক্তির আদেশ পাওয়ায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ নতুন কর্মস্থল বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের প্রস্তুতি নিয়েছেন বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়