‘ছাত্রলীগ’ কর্মী পরিচয়ে প্রবাসীর সোনা ডাকাতি: গ্রেপ্তারের পর জানা গেল ছাত্রদল সভাপতি-সম্পাদক ও বিএনপি সভাপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

‘ছাত্রলীগ’ কর্মী পরিচয়ে প্রবাসীর সোনা ডাকাতি: গ্রেপ্তারের পর জানা গেল ছাত্রদল সভাপতি-সম্পাদক ও বিএনপি সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন মহাসড়কে এক প্রবাসীর স্বজনের পথরোধ করে ২০০ গ্রাম সোনার গহনা ছিনতাইয়ের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দিয়ে প্রবাসীর স্বজনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে মামলার সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। গতকাল ২৯শে আগস্ট, শনিবার রাতে ও ৩০শে আগস্ট, রোববার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে পুলিশের উত্তরা বিভাগ তাদের গ্রেপ্তার করে। ঘটনাসূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী কাউসারের পাঠানো ২০০ গ্রাম সোনার গহনা সংগ্রহ করে তার ভাই মো. সুমন

ও বন্ধু রোহান চৌধুরী একটি ভাড়া করা হাইয়েস গাড়িতে করে ফিরছিলেন। রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীতে আসামিরা তাদের গাড়ির গতিরোধ করে। বোমা মারার ভয় দেখিয়ে এবং নিজেদের ছাত্রলীগ-আওয়ামী লীগের কর্মী দাবি করে তারা সুমন ও রোহানকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং সঙ্গে থাকা সব সোনার গহনা ছিনিয়ে নেয়। ঘটনার সময় স্থানীয় পথচারীরা এগিয়ে এলে এবং একজন কৌশলে ভিডিও ধারণ করা শুরু করলে আসামিরা সোনা নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে প্রবাসীর ভাই মো. সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় চারজনের নাম উল্লেখসহ একটি মামলা (মামলা নং-৪৬) দায়ের করেন। মামলার অপর আসামি বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে গ্রেপ্তারে এবং ছিনতাইকৃত

সোনা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল?