ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ |
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত রাহাতের বাবা ফারুক হোসেন বলেন, আমার ছেলের এক বন্ধুর বাবা মারা যায়, সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। তখন কয়েকজন হেলমেটধারী এসে রাহাতের হাত-পায়ে কোপাতে থাকে। কুপিয়ে হাত-পায়ের রগ ও পায়ের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। বাম হাতের দুটি আঙুল কোপ দিয়ে আলাদা করা হয়েছে। তার সারা শরীরে

আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে হাসপাতালে তার অপারেশন হয়েছে। রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে তার বাবা দাবি করেন, প্রায় আট-নয় মাস আগে পাড়ার ভেতরে কিছু লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে সেটি পাড়ার মুরব্বিরা বসে মীমাংসা করে দিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে তারা এ হামলা করেছে। আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, লাক্কাতুরা চা-বাগান এলাকায় অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি রাহাতের ওপর হামলা চালিয়ে দুই পায়ে-হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। কারা এ হামলা চালিয়েছে পুলিশ এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তার পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নেব। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ

পুলিশের কাছে দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল