ছাত্রদল ছেড়ে কেন জামায়াতে গেলেন, জানালেন সেই নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

ছাত্রদল ছেড়ে কেন জামায়াতে গেলেন, জানালেন সেই নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মুন্নাফ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারে পৌর জামায়াতে ইসলামীর এক সাধারণ সভায় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের কাছে জামায়াতের সমর্থন ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এ সময় যোগদানকারীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। জামায়াতে যোগদানের পর সাবেক ছাত্রদল নেতা আব্দুল মুন্নাফ বলেন, দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি। জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় জামায়াতে যোগদান করলাম। যোগদানের আগে আব্দুল মুন্নাফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীবরদী উপজেলা শাখার

বরাবর দেওয়া পদত্যাগ পত্রে লিখেন, আমি আব্দুল মুন্নাফ ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, একজন মুসলমান তথা সব বিবেক সম্পন্ন মানুষের মাঝে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসূল (সা.) এর জীবনাদর্শ অনুস্মরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম। এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানপূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৯নং কুড়িকাহনীয়া ইউনিয়নের সিনিয়র সহসভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম। জাতীয়তাবাদী ছাত্রদলে আমার এ দীর্ঘ পথচলায় শুভাকাঙ্খী ও সহযোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতএব, সভাপতির সমীপে প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণপূর্বক বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন। এ

সময় শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুর রহমান, শ্রীবরদী উপজেলা আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মনিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’