ছাগল খোঁয়াড়ে দেওয়ার জেরে সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেপ্তা‌র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

ছাগল খোঁয়াড়ে দেওয়ার জেরে সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেপ্তা‌র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাগল খোঁয়াড়ে দেওয়ার জেরে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার উপজেলার শালডাঙা ইউনিয়নের অমরখানা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রথমে মরিচ খেত নষ্টের অভিযোগে ছাগল খোঁয়াড়ে দেওয়া এবং পরে খোঁয়াড়ে দেওয়ার জেরে মরিচ খেতের মালিক ও তার ভাইদের মারপিটের করার ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার কৃষক লিপন ইসলাম, তার দুই ভাই স্বপন ইসলাম ও আব্দুর রাজ্জাক। এ ঘটনায় গতকাল শুক্রবার ভুক্তভোগীর ভাই লিটন ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই মামলার প্রধান আসামি রাব্বি হোসেনকে গ্রেপ্তা‌র করে। রাব্বি শালডাঙা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক

ইউপি সদস্য। রাব্বির দুই ভাই বাবলু ইসলাম ও জুয়েল রানাও একই মামলায় আসামি। তারা একই ইউনিয়নের অমরখানা গ্রামের নাছিরুল ইসলামের ছেলে। মামলার নথি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে লিপন ইসলামের মরিচ খেত খেয়ে নষ্ট করে রাব্বিদের ছাগল। খেত নষ্ট করার কারণে ২টি ছাগল খোঁয়াড়ে দিয়ে আসেন লিপন। এতে ক্ষিপ্ত হন রাব্বিরা। তারা খোঁয়াড় থেকে ছাগল ছাড়িয়ে এনে পুনরায় বেশ কয়েকটি ছাগল লিপনের খেতে ছেড়ে দিয়ে ওঁৎ পেতে থাকেন। পরে লিপন পুনরায় ছাগল ধরতে গেলে তার ওপর আক্রমণ চালান রাব্বি ও তার লোকজন। এসময় লিপনের অন্য দুই ভাই ঘটনাস্থলে গেলে তারাও আক্রমণের শিকার হন। গুরুতর আহত

অবস্থায় লিপন ও তার দুই ভাইকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া একই ঘটনায় রাব্বির দুই ভাই জুয়েল হক ও বাবলু হক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসাধীন ছিলেন। তারাও বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। গ্রেপ্তার ইউপি সদস্য রাব্বির স্ত্রী সাবিনা আক্তার বলেন, ঘটনার সময় আমার স্বামী টেপ্রিগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকার খালেক ডাক্তারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছিলেন। মারামারির ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত ছিলেন না। তাকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আবু নেমান

বলেন, রোগীদের মাথায় একাধিক জখম ছিল, সেজন্য উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকালে পাঠানো হয়েছে। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মারামারির ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তা‌র করে (শনিবার) আদালতে পাঠানো হয়েছে। কে জড়িত ছিল আর কে ছিলো না, তদন্তে সব বেরিয়ে আসবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি