ছদ্মবেশী ‘পাকা খেলোয়াড়’ নান্দাইলের ওসি ফরিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

আরও খবর

গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার

দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট

হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ

১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ

বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার

ছদ্মবেশী ‘পাকা খেলোয়াড়’ নান্দাইলের ওসি ফরিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মাত্র ১৬৯ দিন দায়িত্ব পালন করেছেন ফরিদ আহমেদ। এই অল্প দিনেই বেশ আলোচনা-সমালোচনার পাত্র হয়েছেন তিনি। তিনবার জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো-টলারেন্স, গরিবদের দান-সদকা এবং মসজিদে নিয়মিত নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত করে স্থানীয়দেরও প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু এসবই ছিল তার ছদ্মবেশ! তলে তলে নানা অপকর্ম করেছেন এই ওসি, যা ফাঁস হয় বৃহস্পতিবার তাকে বদলির পর। জানা গেছে, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ওসি ফরিদ নান্দাইলে যোগ দেন। ৫ দিন পর ১ অক্টোবর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর জুয়াড়ি ও

মাদক কারবারিদের ধরে জেলহাজতে পাঠান। পাশাপাশি মসজিদে বসে নিয়মিত কুরআন তেলাওয়াত, জিকির ও নামাজ পড়তে ভুলতেন না। এতে অনেকের কাছে তিনি ছিলেন ধার্মিক ওসি। শুধু তাই নয়, রাস্তায় পড়ে থাকা মানুষকে নিজ অর্থে চিকিৎসা দিয়ে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে মানবিক ওসি হিসাবেও প্রশংসা পেয়েছেন। তবে এই ছদ্মবেশের আড়ালে বিভিন্ন অপকর্ম করে বেড়ান ওসি ফরিদ। মাদক কারবারিদের ধরে ৫৩/৫৪ ধারায় চালান করে নিতেন মোটা অঙ্কের বকশিশ। এতে পরদিনই ওইসব আসামি ছাড়া পেয়ে যেত। তেমনি ফ্যাসিস্ট সরকারের দোসর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের ধরেও মামলা বাণিজ্য করেন। বিভিন্ন হাটবাজারে সরকারি খাস জায়গায় গড়ে ওঠা দোকান, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন তিনি। বাজারসংলগ্ন সড়ক

ও জনপথের জায়গায় অস্থায়ী ব্যবসায়ীদের ধরে এনে জেলহাজতে পাঠাতেন। আবার নিয়মিত সাপ্তাহিক ও মাসিক চাঁদার বিনিময়ে সেই জায়গায় ব্যবসার সুযোগ করে দিতেন। এছাড়া কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে মালামাল নিয়ে টাকা দেননি তিনি। নান্দাইল উপজেলা সদর বাজারের ওষুধ ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, তাকে আওয়ামী লীগ নেতা হিসাবে ধরে থানায় নিয়ে যান ওসি ফরিদ। পরে কঠিন মামলা দিয়ে জেলের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করেন। বর্তমানে দেলোয়ার জেলহাজতে রয়েছেন। এছাড়াও নান্দাইল চৌরাস্তা বাজারের ব্যবসায়ী রুবেল, কাজল মিয়াসহ আরও কয়েকজনকে ধরে এনে জেলহাজতে পাঠানোর হুমকি দেন তিনি। পরে মাসিক ২ হাজার-৫ হাজার টাকা চাঁদা দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রতি মাসেই লোক পাঠিয়ে ওসি টাকা নিতেন। এরই মধ্যে ২৪ নভেম্বর ওসি ফরিদ মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ পুরস্কার পান। এরপর ২ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য বিষয়ে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি। এর ১১ দিন পর ১৩ ফেব্রুয়ারি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তিনি আবারও জেলার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। ফলে তার এসব ‘গৌরব’র আড়ালে ঢাকা পড়ে যায় সব অপকর্ম। কিন্তু বৃহস্পতিবার অজ্ঞাত কারণে তাকে ময়মনসিংহ পুলিশ অফিসে বদলি করা হয়। ফলে শুক্রবার ভোর রাতেই তড়িঘড়ি করে ময়মনসিংহ পুলিশ অফিসে যোগ দেন তিনি। ওসির বদলির খবরে পাওনাদাররা থানায় এসে ওসিকে খুঁজতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করেন। এ

নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর শুক্রবার রাতে থানায় এসে দুজন পাওনাদারে টাকা পরিশোধ করেন ওসি। নান্দাইল বাজার প্রাইম কালেকশনের মালিক মোফাজ্জল হোসেন খান রেণু বলেন, ওসি ফরিদ আমার কাছ থেকে ফ্রিজ, ফার্নিচারসহ বিভিন্ন পণ্যসামগ্রী নিয়েছিলেন। শুক্রবার বকেয়া ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা পরিশোধ করেন তিনি। সূবর্ণ ইলেকট্রনিক্সের মালিক ব্যবসায়ী ফরহাদ মিয়া জানান, ওসির কাছ থেকে তিনিও বকেয়া ১১ হাজার টাকা ফেরত পেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ওসি ফরিদ আহমেদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো আমার নামে গুজব রটানো হচ্ছে। তবে পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছি। এখানে ভুল বোঝাবুঝি হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত