চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ‘ফেল’ সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ January, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ‘ফেল’ সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ January, ২০২৫ |
গেল বছর কাউন্টি ক্রিকেটে শুধু একটি ম্যাচ খেলেছিলেন। বল হাতে ৯ উইকেট পেয়ে প্রশংসিত হয়েছিলেন। কিন্তু সেই পারফরম্যান্স কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সাকিব আল হাসানকে। কারণ সেই ম্যাচে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জেরে যে এখন বোলিং-ই করতে পারছেন না তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। বলেছে, পরীক্ষা দিয়ে পাশ করতে পারলেই ফের বোলিংয়ের অনুমতি পাবেন তিনি। প্রথমবারে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি সাকিব। তখনই তার ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। এবার শোনা যাচ্ছে, ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি সাকিব। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি সূত্র

গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির দলে সাকিবের থাকা না থাকা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বোলিংয়ে নিষেধাজ্ঞা নিশ্চয়ই তার পাকিস্তানের বিমানে চড়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দিচ্ছে। যদিও এখনো পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাসখানেকের বেশি সময় রয়েছে। তবে বোলিং অ্যাকশন নিয়ে বড়সড় বিপদেই পড়েছেন সাকিব, তা বলাই বাহুল্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান