চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ঝুঁকি, যা বলছে পিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ঝুঁকি, যা বলছে পিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে একজন দর্শক খেলার মাঠে প্রবেশ করেন। ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টে অতিউৎসাহী ভক্তদের মাঠে প্রবেশের ঘটনা প্রায়ই ঘটে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের নভেম্বরে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একজন ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারী নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশ করে এবং ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে আলিঙ্গন করেন, যা খেলায় সাময়িক বিঘ্ন ঘটায়। রাওয়ালপিন্ডির ম্যাচ চলাকালে এক দর্শক মাঠে প্রবেশ করে নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে আলিঙ্গন করার চেষ্টা করেন। তার হাতে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রধান হাফিজ সাদ হুসেইন রিজভীর একটি ছবি ছিল। এ ঘটনার পর এক

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘গতকাল (সোমবার) মাঠে নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘনের যে ঘটনা ঘটেছে, তা পিসিবি গুরুত্ব সহকারে দেখছে। খেলোয়াড় এবং অফিসিয়ালদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ পিসিবি আরও জানায়, তারা স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা প্রতিটি ভেন্যুর চারপাশে নিরাপত্তা কর্মী বৃদ্ধি এবং প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, ‘যে ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘন করে মাঠে প্রবেশ করেছে, তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে, তাকে পাকিস্তানের সব ক্রিকেট মাঠে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।’ ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে পিসিবি নিরাপত্তা সংস্থা ও ভেন্যু কর্তৃপক্ষের সাথে কাজ করছে এবং নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা ও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে

বলেও উল্লেখ করেছে পিসিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়