চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫

চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ |
জিততে হলে কি তবে সিটিকে আগে গোল হজম করতে হবে? চলতি মৌসুমে দুই গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট খুইয়ে বসাটাকে অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। তবে গতকাল হলো উল্টোটা। নিজেদের মাঠে চেলসির বিপক্ষে আগেভাগেই গোল হজম করে বসেছিল দলটা। তখন আরও একটা হার চোখরাঙানি দিচ্ছিল ম্যানচেস্টার সিটিকে। তবে এরপরই সিটি লিখল প্রত্যাবর্তনের গল্প। চেলসিকে ৩-১ গোলে হারিয়ে দলটা উঠে এল প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে। ম্যানচেস্টার সিটিতে চলতি দলবদলেই নাম লিখিয়েছেন আবদুকোদির খুসানভ। প্রথম ম্যাচেই তাকে মাঠে নামিয়ে দিলেন কোচ পেপ গার্দিওলা। তবে তার অভিষেকটা হতে রীতিমতো এক দুঃস্বপ্নে রূপ নিচ্ছিল। শুরুতেই তার এক হাস্যকর ভুলে গোল হজম করে বসে

সিটি। খুসানভের ভুল এখানেই শেষ হয়নি। কয়েক মিনিটের মধ্যেই আরেকটি ভুল করে আরও একটি গোল হজম করানোর পরিস্থিতি তৈরি করেন। সেটি থেকে দলকে রক্ষা করতে গিয়ে হলুদ কার্ড দেখতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত তার ভুলের খেসারত দিতে হয়নি সিটিকে। বিরতির আগে ইয়োস্কো গেভারদিওলের গোলে সমতা ফেরায় সিটি। এরপর দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের দুর্দান্ত গোল চেলসির বিপক্ষে ৩-১ গোলের জয় নিশ্চিত করে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে ২৩ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৪১, যা তাদের আবারও লিগের চতুর্থ স্থানে নিয়ে এসেছে। চেলসি ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয় নম্বরে। লিভারপুল এখনো শীর্ষে রয়েছে ২২

ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে, তাদের পেছনে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। নটিংহাম ফরেস্ট ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গার্দিওলার সাবেক সহকারী চেলসি কোচ এনজো মারেসকা ম্যাচের আগে বলেছিলেন যে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার জন্য কোনো দিনই উপযুক্ত সময় নয়। তবে সিটি তাদের সেরা ছন্দ দেখাতে পারেনি এদিনও। তবুও যতটুকু দেখিয়েছে, সেটি চেলসিকে হারানোর জন্য যথেষ্ট ছিল। ম্যাচে খুসানভ কিছু ভুল শুধরে পরে একটি গোলও বাঁচিয়েছেন, শুরুর স্নায়ুচাপ সামলে ৫৪ মিনিট পর্যন্ত মন্দ খেলেননি। আরেক অভিষিক্ত মিসরীয় ফরোয়ার্ড ওমর মারমোউশও অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন। একটি গোল পেয়েও যেতে পারতেন। তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

তবে ফিল ফোডেন, গেভারদিওল এবং হালান্ডের গোল সিটিকে এনে দেয় স্বস্তির এক জয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত