চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা দেবেন সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪

চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা দেবেন সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ |
লঙ্কান টি১০ সুপার লিগে গলে মারভেলসে খেলার সময়ই বোলিং নিষেধাজ্ঞার খবরটি পেয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ঘরোয়া লিগ ছাড়া বিশ্বের আর কোনো ক্রিকেটে বোলিং করা মানা তাঁর। কারণ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে বায়ো মেকানিক্স ল্যাবের পরীক্ষায় ফেল করেছেন তিনি। স্বাভাবিকভাবেই সমর্থকদের জানার আগ্রহ তৈরি হয়েছিল, বিদেশের লিগে সাকিবের খেলার সুযোগ শেষ কিনা। গলে মারভেলস সমর্থকদের কৌতূহল মিটিয়েছে ব্যাটার সাকিবকে একাদশে রেখে। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিং নিষিদ্ধ হলেও লঙ্কা টি১০ সুপার লিগে খেলছেন বাঁহাতি এ অলরাউন্ডার। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর দিয়েছেন সাকিব, বোলিং অনুশীলনের ভিডিও প্রকাশ করে। বিসিবির একটি সূত্র জানায়, ভিডিও অ্যানালিস্ট নিয়োগ দিয়ে নেটে

বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন বাংলাদেশি ক্রিকেটার। ভারতের চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। রিচার্ড ম্যাকিন্সের তত্ত্বাবধানে বিসিবি এইচপির ক্যাম্পে বোলিং অ্যাকশন ঠিক করেছিলেন। সেই থেকে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। ক্যারিয়ারের শেষের দিকে এসে ইংলিশ কাউন্টিতে চার দিনের একটি ম্যাচ খেলতে গিয়ে ঘটে বিপত্তি। ৬৩ ওভার বোলিং করাই কাল হয়েছে তাঁর। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘আঙুল ফোলা ও ব্যথা নিয়ে বোলিং করেছিল সাকিব। যে কারণে কোনো কোনো ডেলিভারি এদিক-ওদিক হয়েছে। বল ভালো মতো গ্রিপ করতে পারছিল না। আর সে অনেক বেশি

ওভার বোলিং করেছে। ম্যাচে যেভাবে বল করেছে, ল্যাবের টেস্টেও সেভাবে করতে বলা হয়। আমার বিশ্বাস, সাকিব এখন টেস্ট দিলে অ্যাকশনে কোনো সমস্যা পাবে না। কারণ সে তো ইংলিশ কাউন্টির পর ভারতে টেস্ট সিরিজ খেলেছে।’ বোলিংয়ে নিষেধাজ্ঞা দেওয়ায় সাকিবকে নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন বিসিবির কর্মকর্তারা। বোলিং অ্যাকশন ঠিক করতে কোথায় কাজ করবেন, সে অনিশ্চয়তা দুশ্চিন্তার কারণ। কিন্তু স্মাট ক্রিকেটার সাকিব ঠিকই পথ বের করে নিয়েছেন। গলে মারভেলসে খেলার সময়ই বোলিং নিয়ে নেটে কাজ করছেন। ভিডিও অ্যানালিস্ট তাঁর ফুটেজ বিশ্লেষণ করে সাকিবকে নির্দেশনা দিচ্ছেন। বিসিবির একজন কর্মকর্তা জানান, পাকিস্তানি স্পিন কোচ মুশতাক আহমেদও ফোনে সাকিবের সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কথা বলেছেন।

সাকিব শিগগির ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারেন। ভারতের চেন্নাইয়ের ল্যাবের সময় পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু