চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ |
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ দিয়েছেন জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার এ আইনি নোটিশ পাঠিয়েছে দলটি। নোটিশে বলা হয়েছে, গত ১৩ মার্চ অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জনতার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) কাগজপত্র জমা দেন।কিন্তু গণমাধ্যমে আমরা দেখতে পেলাম ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে গঠিত নতুন দলটি ২৫ এপ্রিল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ প্রায় একইরূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং

তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হবে। এতে গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে। নোটিশে আরও বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো- জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক দলগুলো সাধারণত কোনো প্রকার হাসি তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন থেকে বিরত থাকার

আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেসরকারি খাতে কয়লা বিক্রির সিদ্ধান্ত জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া ড. ইউনুস সরকারকে ‘শিশু খুনি’ আখ্যা দিলেন ইমি ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় আরও ৯ মায়ের কোল খালি নাহিদের ফাইফার, পাকিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ