চাল চুরির দায়ে বহিষ্কারের পর এবার সড়কের ইট তুলে নিলেন সেই যুবদল নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ February, ২০২৫

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

চাল চুরির দায়ে বহিষ্কারের পর এবার সড়কের ইট তুলে নিলেন সেই যুবদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ February, ২০২৫ |
ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের যুবদলের বহিষ্কৃত সহ-সভাপতি মোক্তার হোসেন ফরাজীর বিরুদ্ধে নির্মাণাধীন সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বছরের ২ নভেম্বর ঢালচর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ দেওয়া জেলে পুনর্বাসনের চাল চুরির দায়ে মোক্তার ফরাজীকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। সেই ঘটনার ৩ মাস ৯ দিন পর আবারও তিনি এমন কাণ্ড ঘটালেন বলে জানা গেছে। তবে মোক্তার হোসেনের দাবি, তিনি ঢালচর ইউনিয়নের প্রশাসক ঢালচর রেঞ্জ কর্মকর্তা মাহিদুল ইসলামের অনুমতিতেই সড়কের ইট তুলে নিয়ে স্থানীয় একটি মসজিদে দান করেছেন। এলাকাবাসী জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতি জোয়ারে ওই সড়কটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাদের বসতঘরে ব্যবহারের জন্য যে-যার মতো করে দিনের বেলায়

সড়কের ইট তুলে নেন। সেই সুযোগে সম্প্রতি দিনের আলোতে প্রকাশ্যে ঢালচর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি (বহিষ্কৃত) মোক্তার হোসেন ফরাজী নিজের পারিবারিক কাজে ব্যবহারের জন্য সড়ক থেকে প্রায় ৫০০০ ইট তুলে নিয়ে যান। ইট তুলে নেওয়ার সময় স্থানীয়রা বাধা দিলে মোক্তার তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেন। এদিকে প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে পর্যটন দ্বীপ ঢালচরের মানুষ ও পর্যটকদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ঢালচর বাজার থেকে আনন্দবাজার ভায়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায় প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে একটি হেরিংবন সড়ক নির্মাণ করা হয়। ঘূর্ণিঝড় দানার প্রভাবে সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা পূর্ণ মেরামতের বিষয়টি প্রক্রিয়াধীন। সেই সড়কের

ইট তুলে নেওয়ার ফলে এলাকার বাসিন্দা ও তরুয়া দ্বীপে ঘুরতে আসা পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন ওই গ্রামের কয়েকশ পরিবার। দ্রুত সড়কটি পুনর্নির্মাণের দাবি জানায় এলাকাবাসী। অভিযুক্ত যুবদল নেতা মোক্তার হোসেন জানান, জোয়ারের প্রভাবে সড়কটি ভেঙে যাওয়ায় তিনি কিছু ইট তুলে নিয়ে একটি মসজিদে দান করেছেন। সরকারি সড়কের ইট তুলে নিয়ে মসজিদে দান করতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঢালচর রেঞ্জ কর্মকর্তা মাহিদুল ইসলামের অনুমতি নিয়েই করেছি। আর ক্ষমতা থাকলে সবই করা যায়। তবে অনুমতি দেওয়ার বিষয়টি কথা অস্বীকার করেছেন ঢালচর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঢালচর রেঞ্জ কর্মকর্তা মাহিদুল ইসলাম। তিনি জানান, সরকারি সড়কের ইট তুলে

নিতে অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নেই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম অলি উল্লাহ জানান, সরকারি সড়কের ইট তুলে নেওয়ার বৈধতা কারো নেই। আর সড়কের ইট তুলে নিয়ে কোনো প্রতিষ্ঠানে দান করার তো কোনো প্রশ্নই ওঠে না। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক মাস্টার বলেন, সরকারি সড়কের ইট তুলে নিয়ে কোথাও দান করা বা নিজের কাজে ব্যবহার করার কোনো বৈধতা নেই। আমাদের দলের কেউ যদি এমন অপকর্ম করে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে গত বছরের ২ নভেম্বর ঢালচর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ দেওয়া জেলে পুর্নবাসনের চাল চুরির দায়ে মোক্তার ফরাজীকে

বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। সড়কের ইট তুলে নেওয়ার বৈধতা কারো নেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত স্বাপেক্ষে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান