চার ফিফটিতে তিনশ’ ছাড়ানো পুঁজি টাইগারদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

চার ফিফটিতে তিনশ’ ছাড়ানো পুঁজি টাইগারদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
চার ফিফটিতে তিনশ’ ছাড়ানো পুঁজি পেয়েছে টাইগাররা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সৌম্য ৭৩, মিরাজ ৭৭, মাহমুদউল্লাহ ৮৪ ও জাকেরের ৬২ রানের সুবাদে বড় পুঁজি পেয়েছে সফরকারীরা। আগের দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশ এই ম্যাচ জিতলে হোয়াইটওয়াশ এড়াতে পারবে। ২০০ পার করল বাংলাদেশ রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন মাহমুদউল্লাহ ও জাকের আলী। ৩৮ ওভারে দলকে তারা নিয়ে গেছেন দুইশ রানে। বাংলাদেশের রান ৫ উইকেটে ২০৫। একটি করে ছক্কা ও চারে ২৫ বলে মাহমুদউল্লাহর রান ১৭। জাকের তিন চারে ১৭ রান করতে খেলেছেন ২৩ বল। রানআউট মিরাজ, উইকেট বিলিয়ে দিলেন আফিফ রাদারফোর্ডের সরাসরি থ্রোতে রান

আউট হয়ে ফিরলেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৩৬ বল স্থায়ী ২৬ রানের জুটি। ৭৩ বলে দুই ছক্কা ও আট চারে ৭৭ রান করেন মিরাজ। মিরাজ ফিরতেই উইকেট বিলিয়ে দিলেন আফিফ। রাদারফোর্ডের বলে সহজ ক্যাচ তুলে ২৯ বলে ১৫ রান করে সাজঘরে তিনি। ৩২ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭২। ক্রিজে মাহমুদউল্লাহ ও জাকের আলী। সৌম‍্যর বিদায়, ভাঙল শতরানের জুটি ৫৮ বলে ৫০ ছুঁয়ে বেশ আক্রমণাত্মক ছিলেন সৌম্য সরকার। ব্লেডসকে তিন চারের পর মোতিকে মেরেছেন ছক্কা। তবে ছক্কার পরের বলেই এলবিডব্লু হয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন সৌম‍্য। তবে কাজ হয়নি তার বিদায়ে ভাঙে ১২৭ বল স্থায়ী ১৩৬ রানের জুটি।

৬ চার ৪ ছক্কার ইনিংসটি সৌম্য থেমেছে ৭৩ বলে ৭৩ রান করে। নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন। ৩০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭১। ক্রিজে আফিফ হোসেনের সঙ্গী মাহমুদউল্লাহ । বাংলাদেশের ১০০, মিরাজ ও সৌম্যর ফিফটি ৯ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর জুটি গড়েছেন সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৫৬ বলে মিরাজ ও ৫৮ বলে ফিফটি পান সৌম্য। তাদের দুজনের ব্যাটে তৃতীয় উইকেট জুটিতেও ইতোমধ্যে সেঞ্চুরি দেখা পেয়েছে বাংলাদেশ। ২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। তিন বলের ব্যবধানে খালি হাতে ফিরলেন লিটন-তানজিদ তৃতীয় ওভারে তিন বলের ব্যবধানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আলজারি

জোসেফের বলে লিটন-তানজিদ দুজনেই ফিরেছেন খালি হাতে। ক্রিজে এখন সৌম‍্য সরকারের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯ রান। টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও আগে ব্যাট করবে বাংলাদেশ। টসে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশকে। আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানাকে। তাদের জায়গায় দলে ঢুকেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ,

তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, আমির জাঙ্গু ও জেডি ব্লেডস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার