ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী?
চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা
রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয়
এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’
বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল
ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি
মেজর লিগ সকার (এমএলএস)–এ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন লিওনেল মেসি। রোববার ঘরের মাঠে সংগ্রামরত মন্ট্রিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের টানা পাঁচ ম্যাচের জয়হীন যাত্রার অবসান ঘটিয়েছে ইন্টার মায়ামি।
বিশ্বকাপ বিরতির পর খেলা পুনরায় শুরু হওয়ার পর থেকে বেশ কঠিন সময় পার করছিল মায়ামি। ফ্লোরিডার এই ম্যাচের আগে নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই পরাজয়ের স্বাদ পেয়েছিল তারা। তবে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ম্যান্ট্রিলের সঙ্গে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।
নু স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে হেডের মাধ্যমে গোলের খাতা খোলেন ব্রাজিলীয় তারকা কাজেমিরো। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়নদের হয়ে
এটিই তার প্রথম গোল। অবশ্য ৩৭তম মিনিটে সমতায় ফেরে মন্ট্রিল। ডি-বক্সের দূর থেকে নেওয়া নিচু শটে গোলটি করে দলকে সমতায় ফেরান জার্মান মিডফিল্ডার ফ্যাবিয়ান হারবার্স। তবে মায়ামিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৪০তম মিনিটে মেসির করা বাঁকানো ফ্রি-কিক মন্ট্রিলের গোলরক্ষক থমাস গিলিয়ারকে বিভ্রান্ত করে জালে আশ্রয় নিলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের পর৩৯ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার মেসির নৈপুণ্যে ব্যবধান আরও বাড়ায় মায়ামি। মন্ট্রিলের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। মায়ামির চতুর্থ গোলেও ছিল মেসির বড় অবদান। বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজকে লক্ষ্য করে একটি দারুণ পাস বাড়ান তিনি। সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৪-১ করতে ভুল করেননি সুয়ারেজ। ৮৩তম মিনিটে রদ্রিগো দে
পলের পাস নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। স্কোরলাইন দাঁড়ায় ৫-১। ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে দলের ষষ্ঠ গোলটি করেন তরুণ বদলি খেলোয়াড় অ্যালেক্স শ। ম্যাচের একবারে শেষ মুহূর্তে মায়ামির সপ্তম এবং নিজের চতুর্থ গোলটি পূর্ণ করেন মেসি। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে ট্রেডমার্ক ফ্রি-কিকে চোখধাঁধানো এক গোল উপহার দেন তিনি। এই জয়ের পর ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে অবস্থান করছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা এখন সাত পয়েন্টে পিছিয়ে রয়েছে।