চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন। এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে

বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়। জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ১২ জুলাই থেকে ১৩ জুলাই এর মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে রোববার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়