চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিলে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে। রোববার দুপুরে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপরই সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, প্রায় এক ঘণ্টা অবরোধের পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফের সচিবালয়ের দিকে যাত্রার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে সরে যান। এক পর্যায়ে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা

বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়েছে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমি নিজেও সামান্য আহত হয়েছি। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের দিতে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয়। পরে তারা বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে তারা সেখান থেকে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক সদস্য বলেন, শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙ্গার সময় পুলিশের লাঠি চার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত হয়ে

আড়াইটার দিকে সাতজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। বর্তমানে তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন। আহতরা হলেন- ইসমাইল হোসেন (৫৯), কামরুল ইসলাম (৫০), মাহফুজুর রহমান (৫০), রতন কুমার দেব (৬০), মোতালেব হোসেন (৬৪), কামরুজ্জামান (৪২) ও সারোয়ার (৪৮)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি