চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ লাখ ২০ হাজার টন আম কিনতে চায় চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ লাখ ২০ হাজার টন আম কিনতে চায় চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীন।শনিবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শনে এসে এ আগ্রহের কথা জানান চীনের আমদানিকারক “মিস্টার সুওই”। এ সময় গোছানো আমবাগান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমী মোড়ে অবস্থিত আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, “বিকেলে চীনের একজন আমদানিকারক উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন। চাঁপাইনবাবগঞ্জের ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম তারা কিনতে চান। আমরা আশাবাদী।” জানা গেছে, চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন কৃষিপণ্যের প্রতি আগ্রহ দেখিয়ে আসছে। বিশেষ করে

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও সাতক্ষীরার গুণগত মানসম্পন্ন আম আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যে সুখ্যাতি অর্জন করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর জেলার বিভিন্ন অঞ্চলে প্রায় ৩৩ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের বাজারে বাংলাদেশি আম রপ্তানির প্রক্রিয়া সফল হলে কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ যেমন বাড়বে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও এটি হতে পারে একটি উল্লেখযোগ্য মাইলফলক। স্থানীয় আমচাষিরা বলছেন, আম উৎপাদনে সরকারের সহায়তা ও বিদেশি বাজার সম্প্রসারণের ফলে আম চাষ এখন একটি লাভজনক পেশায় পরিণত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের আম আন্তর্জাতিক বাজারে আরও প্রসারিত হলে কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, এমনটাই প্রত্যাশা

সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর