চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. মাসুদ রানা ও রায়হান। নিহত মো. মাসুদ রানা নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলশী গ্রামের এজাবুল হকের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ছাত্রলীগ শাখার সভাপতি এবং নাচোল উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। আর নিহত রায়হান একই উপজেলার ফতেপুর ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে ও নাচোল উপজেলা ছাত্রলীগের কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাসুদ রানা ও রায়হান ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে অবস্থান করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাদের ঘিরে ধরে এবং

ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা ও রায়হান এলাকায় “জয় বাংলা” স্লোগান দেয়াল লিখনের কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এখনও হত্যাকারীদের চিহ্নিত করা যায়নি। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।” এদিকে, ছাত্রলীগের দুই নেতা-কর্মীর নির্মম হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবী

করেছেন। নিহতদের পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। নাচোল উপজেলাজুড়ে পরিস্থিতি থমথমে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম