চাঁদা না দেওয়ায় দুই হকারকে অপহরণ করলেন যুবদল নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

চাঁদা না দেওয়ায় দুই হকারকে অপহরণ করলেন যুবদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
চাঁদাবাজির বিরুদ্ধে হকারদের আন্দোলনের দুই ঘণ্টার মাথায় বহিষ্কার করা হয়েছে সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে। শুক্রবার রাত ১২টার দিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাধবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। এর আগে চাঁদা না দেওয়ায় দুই হকারকে তুলে নেওয়ার অভিযোগে যুবদল নেতার গ্রেফতার দাবিতে শুক্রবার রাত ৮টার দিকে জিন্দাবাজার সড়ক অবরোধ করেন হকাররা। পরে স্থানীয় বিএনপি নেতার আশ্বাসে রাত ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এর

দুই ঘণ্টার মাথায় কেন্দ্রের নির্দেশে বহিষ্কার করা হয় যুবদল নেতা মাধবকে। হকাররা জানান, দীর্ঘদিন ধরে বন্দর থেকে চৌহাট্টা পর্যন্ত ফুটপাতে যেসব হকার বসেন তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন জয়দীপ চেৌধুরী মাধব। কেউ চাঁদা না দিলে তাকে তুলে নিয়ে নির্যাতন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুই হকারকে তুলে নিয়ে যান জয়দীপ। এর প্রতিবাদে সব হকার সড়ক অবরোধ করেন এবং দুই হকারকে উদ্ধার ও যুবদল নেতা জয়দীপ চৌধুরীকে গ্রেফতারের আলটিমেটাম দেন। রাত ১০টার দিকে পুলিশ অপহূত দুই হকারকে উদ্ধার করে আন্দোলনকারীদের হাতে তুলে দেন। এ সময় পুলিশের ওপরও ক্ষিপ্ত হতে দেখা যায় হকারদের। পরে ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

হোসেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে যুবদল নেতা মাধবকে বহিষ্কারের আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা অবরোধ তুলে নেন। এদিকে, চাঁদাবাজির অভিযোগ সত্য নয় বলে দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মাধব। তবে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর সেটি মুছে ফেলেন তিনি। এ বিষয়ে জয়দীপ চৌধুরীর মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’