চাঁদাবাজি করার সময় জনতার হাতে আটক বৈছার দুই কেন্দ্রীয় নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ October, ২০২৫

চাঁদাবাজি করার সময় জনতার হাতে আটক বৈছার দুই কেন্দ্রীয় নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৫ |
খুলনা খাদ্য বিভাগের ওএমএস পয়েন্টে চাঁদাবাজি করার সময় বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের দুই সমন্বয়ককে আটক করেছে পুলিশ। আজ ১৪ই অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে। আটক দুই চাঁদাবাজ হলেন- বৈছার খুলনার যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার বাসিন্দা আজমলের ছেলে। জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে খাদ্য বিভাগের ওএমএস-এর ডিলার আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান খান ট্রেডার্সে গিয়ে কাছে চাঁদা চান। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তারা খালিশপুর থানা

পুলিশের হেফাজতে রয়েছে। দুই চাঁদাবাজকে পুলিশে দেওয়ার সময় সেখানে খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। ওএমএস ডিলার আবুল কালাম আজাদ বলেন, আমরা ১৫ জন নতুন ডিলার নিয়োগ পাওয়ার পর থেকেই তারা চাঁদা দাবি করে আসছে। গত সপ্তাহেও ১ হাজার টাকা নিয়ে গেছে। ওদের দাবি প্রতি সপ্তাহে ৫ হাজার টাকা। এটা না দিলে হুমকি দিতো। আজও এসে টাকা দাবি করে। এরপর উপস্থিত গ্রাহকরা তাদের ধরে পুলিশে তুলে দেয়। খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক শাকিব আহমেদ বলেন, চাঁদা দাবি করার সময় জনতা হাতেনাতে দুই বৈছা নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। বৈছার খুলনা মহানগরের সদস্য সচিব জহিরুল তানভীর বলেন,

চাঁদাবাজির সময় আটক দুজন নানা অনিয়মের অভিযোগে কমিটি থেকে বহিষ্কৃত ছিলেন। এখন তো কমিটিও নেই। তাদের অন্যায়ের দায়ভার সংগঠন মেনে নেবে না। এ ধরনের চাঁদাবাজিসহ অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করেন তিনি। খালিশপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন বলেন, বাস্তুহারা মোড়ে ওএমএস ডিলারের দোকানে সকাল সাড়ে ৯টার দিকে আটক দুই যুবক চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধরে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পরে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় ডিলার আবুল কালাম আজাদ বাদী হয়ে আটক দুই জনের নামে চাঁদাবাজির মামলা করেছেন। আটককৃতদের নামে আর কোনও থানায় মামলা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত