চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াত সবসময় সোচ্চার: অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াত সবসময় সোচ্চার: অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
ঢাকা-৮ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ব্যবসায়ীদের পাশে সুখ-দুঃখে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় সোচ্চার বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকার আশেপাশের মার্কেটগুলোতে ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘৫ আগষ্ট মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার যেন আবার মাথাচাড়া দিয়ে না ওঠে, সেজন্য সজাগ থাকতে হবে।’ যেই কুরআনের কথা বলায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীদের ওপরও অমানবিক পাশবিক জুলুম-নির্যাতন হয়েছে, সেই কুরআনের শাসনব্যবস্থা বাংলাদেশে চালু করা পর্যন্ত জামায়াতে ইসলামীর

আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘এদেশের জনগণ বুঝে গেছে মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। তাই মানুষ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তির সমাজ গঠন করতে চায়।’ জনগণের প্রত্যাশা পূরণে তিনি উপস্থিত নেতাকর্মীদের অতীতের চেয়ে আরো বেশি ভূমিকা পালনের আহ্বান জানান। এসময় জামায়াতের পল্টন থানা আমির শাহীন আহমেদ খান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি