চাঁদপুরে ১৮ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

চাঁদপুরে ১৮ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকার পর বৈরী আবহাওয়া কিছুটা কমে এসেছে। ফলে চাঁদপুর থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার দুপুর থেকে আবারও সচল হয়েছে চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল। এর আগে ১৮ ঘণ্টা বন্ধ ছিল এ নৌ-রুট। চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপ-পরিচালক বাছির আলী খান জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে দুর্ঘটনা এড়াতে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকাল থেকে ওই সব রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ায় এবং নদীপথে লঞ্চ চলাচলের উপযোগী পরিবেশ ফিরে আসায় আবারও যাত্রী পরিবহণ শুরু হয়েছে

বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে যাত্রী সংকটের কারণে সঠিক সময় যাত্রীবাহী লঞ্চ টার্মিনাল থেকে না ছাড়ায় সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। যেসব লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে সেখানে যাত্রী সংকট দেখা যায়। তাই আর্থিকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ