চব্বিশের আন্দোলনকারীদের আচরণে দেশবাসী অতিষ্ঠ: বঙ্গবীর কাদের সিদ্দিকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

চব্বিশের আন্দোলনকারীদের আচরণে দেশবাসী অতিষ্ঠ: বঙ্গবীর কাদের সিদ্দিকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ |
বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী মন্তব্য করেছেন, বর্তমান ক্ষমতাসীনদের স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে। একই সঙ্গে তিনি বলেন, চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে মাত্র এক বছরের মধ্যেই সাধারণ মানুষ বিরক্ত হয়ে উঠেছে। দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সোনার বাংলায় এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের ঘটনার প্রতিবাদ জানান এবং তাদের মুক্তির দাবি করেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমি দেশবাসী এবং আন্তর্জাতিক মহলকে বলতে চাই, চব্বিশের আন্দোলনকে আমি বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ গণআন্দোলন

হিসেবে দেখেছি এবং আমি তাদের সমর্থন করেছি। কিন্তু দুঃখজনকভাবে, তাদের আচরণে আজ মানুষ অতিষ্ঠ। আমি তো ভেবেছিলাম এই বিজয় দীর্ঘস্থায়ী হবে, কিন্তু মাত্র এক বছরেই তা ধ্বংসের পথে যাচ্ছে—এটা কল্পনাও করিনি।’ তিনি আরও বলেন, ‘যদি তুলনা করতে হয়, তবে আওয়ামী লীগের দোসরদের তুলনায় এখনকার স্বৈরাচাররাই বেশি ভয়ঙ্কর। তারা মানুষের মতপ্রকাশের অধিকার হরণ করছে, কথা বলার সুযোগ পর্যন্ত দিচ্ছে না।’ বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। ভাই লতিফ সিদ্দিকীর বিষয়ে তিনি বলেন, ‘আজ সকালে ৭১ মঞ্চের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে সেখানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আমরা চাই

তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হোক। যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে, তাহলে আমরা আইনি পথে লড়াই করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম