চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসের নথিপত্রে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসের নথিপত্রে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ |
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহনকারী প্রিজনভ্যান আটকে বিক্ষোভের সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের সদস্যদের (ইসকন) সহায়তা করার অভিযোগে চট্টগ্রাম আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিসের (মুন্সি সমিতি) নথিপত্রে আগুন দিয়েছেন আইনজীবীদের একাংশ। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতের প্রবেশমুখে ভূমি অধিগ্রহণ শাখার উল্টোপাশে ওই সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ—মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর ইসকন সদস্যরা তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন। এ সময় মুন্সি সমিতির সদস্যরা নিজেদের পোশাক এবং খাবার পানি বিক্ষোভকারীদের সরবরাহ করেছেন। এছাড়া তারা উস্কানিমূলক বিভিন্ন পোস্টও দিয়েছেন ফেসবুকে। ফিরোজুল ইসলাম তালুকদার নামে এক বিক্ষুব্ধ আইনজীবী বলেন, ‘এখান থেকে গতকাল মুন্সির পোশাক পড়ে

গিয়ে ইসকনকে সাপোর্ট করা হয়েছে। তারা আইনজীবীদের অংশ। তারাতো এটা করতে পারে না। সাধারণ আইনজীবীরা এই নিয়ে ক্ষুব্ধ।’ তিনি আরও বলেন, ‘মুন্সিখানার নাম দিয়ে এখানে সকল অপকর্ম করা হয়। প্রায় ১৮শ’ চেম্বার আছে আদালতে। তারা চেম্বারে না গিয়ে এখানে বসে থাকে। সকালে তাদেরকে ফোন করে স্যার বলে বলে চেম্বারে নিতে হয়। আমরা চেম্বারে যাই ৯টায়, তারা সাহেবের মতো ১০টা বা ১২টার দিকে আসে।’ চট্টগ্রাম আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুন্সি বলেন, ‘আইনজীবীরা আমাদের সমিতির কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে। আমাদের সমিতির কিছু সনাতনী ভাই গতকাল ইসকনের পক্ষে পোস্ট দিয়েছিল। এ নিয়ে আমাদের মুসলিম আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছে। আজ হত্যার শিকার আইনজীবী আলিফ ভাইয়ের জানাজার পর

উত্তেজিত আইনজীবীরা ক্লার্ক সমিতিতে আগুন দেয়।’ এ বিষয়ে চট্টগ্রাম আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ বলেন, ‘আমাদের নথি, ব্যাংকের স্টেটমেন্ট, ডিপিএসের কাগজপত্র, সমিতির সদস্যদের হিসাবের বই আলমারি ভেঙে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমিতিতে গতকাল কোনো বহিরাগত ঢোকেনি। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই আছে।’ তিনি বলেন, ‘সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও গতকাল আমি উপস্থিত ছিলাম। কিন্তু আমি গতকালের কোনোকিছুর সাথে সম্পৃক্ত ছিলাম না। এখন আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাথে বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেব।’ জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আমি আলিফের জানাজা শেষে মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ির

উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। মুন্সি সমিতিতে আগুন দেওয়ার বিষয়টি আমার নলেজে নেই। আপনারা সরেজমিনে গিয়ে বিষয়টি অনুসন্ধান করে দেখুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক মাননীয় শিক্ষামন্ত্রী, আমার গোল্ড মেডেল কোথায়? অপ্রতিরোধ্য রাফিনিয়া, উড়ছে বার্সেলোনা ঐতিহ্যবাহী আবাহনীর মাঠ দখল করছে বিএনপি সরকার ফাঁসির রায়ে দমে না লড়াই: রক্তচক্ষু আর প্রহসনের বিচারে সংগ্রাম ও নেতৃত্ব আজ আরও শাণিত সাত আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু পরিষদের নিন্দা চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি শৈলকূপায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন! ৪ বেকার যুবকের সাড়ে চার লাখ টাকার ক্ষতি জিপিএ-৫ পেয়েও যে কারণে ভর্তির জন্য কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, অবশেষে আজ ভেটিংয়ে উঠল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়