চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ |
চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় এবার প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির এক দুর্ধর্ষ ঘটনা ঘটেছে। গতকাল ২০শে জুন, শনিবার পাঁচ যুবকের একটি সশস্ত্র দল এই বাণিজ্যিক এলাকায় এসে আতঙ্ক সৃষ্টি করে। ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এই শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে পাঁচ যুবকের একটি দল অবস্থান নেয়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, চাঁদার দাবিতে দলটি সেখানে প্রবেশ করার মুহূর্তে একজনের হাতে থাকা পিস্তল দিয়ে দুই

রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অস্ত্রধারী ওই পাঁচ যুবককে চিহ্নিত করার প্রক্রিয়া এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। ‘তোকে পায়ে গুলি করব’: যুবদল নেতাকে হুমকি ঘটনার ঠিক পরপরই একটি মোবাইল ফোন নম্বর থেকে ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে পরিচিত এক যুবদল নেতাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে অত্যন্ত আগ্রাসী ভাষায় তাকে বলা হয়— “তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব।” চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, “পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। পুলিশের পক্ষ থেকে কঠোর আইনগত

ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।” চান্দগাঁওয়ের এই ঘটনা চট্টগ্রামবাসীর মনে চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারির চকবাজারের ঘটনাটিকে আবারও মনে করিয়ে দিচ্ছে। সেদিন চকবাজার থানার চন্দনপুরা এলাকায় পুলিশি পাহারার মধ্যেই স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের অভিযোগ ছিল, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা তার বাসায় এই হামলা চালায়। এর আগে গত ২রা জানুয়ারিও একই বাসায় গুলি করা হয়েছিল, যার ফলে জানালার কাচ ও দরজা ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের পাহারার মধ্যেই বারবার এমন গুলির ঘটনায় পুরো চট্টগ্রামের ব্যবসায়ী মহলে তীব্র নিরাপত্তা হীনতা দেখা দিয়েছে। চান্দগাঁও শিল্প এলাকার ব্যবসায়ীরা বলছেন, যদি

শিল্পাঞ্চলেই দিনের আলোতে এভাবে অস্ত্র উঁচিয়ে গুলি চালানো হয়, তবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। দ্রুততম সময়ে এই পাঁচ অস্ত্রধারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা