চট্টগ্রামে ক্যান্সার আক্রান্তের ৬০ শতাংশই নারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে ক্যান্সার আক্রান্তের ৬০ শতাংশই নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
স্তন, জরায়ুমুখ, ফুসফুস, মুখগহ্বর ও গলা– এই চার ক্যান্সার রোগে সবচেয়ে বেশি ‘কাবু’ হচ্ছেন চট্টগ্রামের বাসিন্দারা। আক্রান্তের ৬০ শতাংশই নারী। নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন জরায়ুমুখ ক্যান্সারে আর পুরুষরা আক্রান্ত হচ্ছেন ফুসফুস ক্যান্সারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের গত এক বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। তবে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও মানুষের মাঝে সচেতনতা না বাড়ার কথা বলছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। পর্যালোচনায় দেখা যায়, চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে গত এক বছরে ৩ হাজার ১০৮ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই স্তন, জরায়ুমুখ, ফুসফুস, মুখগহ্বর ও গলা ক্যান্সারের রোগী। তাদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৮২০ জন

নারী এবং ১ হাজার ২৮৮ জন পুরুষ। এ সময়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ৫ হাজার ৬৫৮। চমেক হাসপাতালে ক্যান্সার শনাক্তে নেই প্যাট-সিটি স্ক্যানের ব্যবস্থা। রোগ শনাক্তে নেই মলিকুলার ল্যাবও। অথচ চিকিৎসকরা বলছেন, মলিকুলার ল্যাবের মাধ্যমে যে ফল পাওয়া যায়, তার ভিত্তিতেই নির্দিষ্ট থেরাপি দিতে হয় রোগীকে। ভরসার এই বিভাগের অবস্থাও খুব নাজুক। এখানে পুরুষ ও নারীদের জন্য শয্যা রয়েছে ১৫টি করে মাত্র ৩০টি। ডে কেয়ার বেড আছে মাত্র ৯টি। সংকট রয়েছে চিকিৎসক-নার্সের। রোগী বাড়ছে চট্টগ্রাম মা ও শিশু ক্যান্সার হাসপাতালেও। এক বছরে সেখানে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার রোগী। নারীদের স্তন ও জরায়ুমুখ এবং পুরুষদের ফুসফুস ক্যান্সারের রোগী বেশি। চট্টগ্রাম

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ‘জরায়ুমুখ ক্যান্সারের প্রাদুর্ভাব ও নমুনা পরীক্ষা সংক্রান্ত’ শীর্ষক পরিচালিত এক গবেষণার তথ্যমতে, দেশে জরায়ুমুখের ক্যান্সার নারীদের দ্বিতীয় প্রধানতম ক্যান্সার। এই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতিবছর দেশে সাড়ে ৬ হাজারের বেশি নারীর মৃত্যু হয়। রোগটিতে প্রতিবছর নতুন করে আক্রান্ত হয় প্রায় ১২ হাজার। চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলী আজগর চৌধুরী বলেন, আক্রান্তের হার বাড়লেও সেই তুলনায় মানুষের মাঝে সচেতনতা বাড়ছে না। মনে রাখতে হবে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র সচেতনতা এবং সমন্বিত প্রচেষ্টা। মেডিকেল কলেজটির গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা চৌধুরী বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে পারলে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্তের প্রায় ৯০ শতাংশকে

সুস্থ করা সম্ভব। স্ক্রিনিংয়ের মাধ্যমে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করেও মৃত্যুহার কমানো যায়। ক্যান্সার বিশেষজ্ঞদের মতে, আগে নারীদের জরায়ু ক্যান্সারের হার বেশি থাকলেও এখন স্তন ক্যান্সারে আক্রান্তের হার বাড়ছে। বিলম্বে বিয়ে, দীর্ঘ বিরতি দিয়ে সন্তান নেওয়া এবং শিশুকে বুকের দুধ না খাওয়ানো স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার বড় কারণ। ধূমপান, জর্দা, অ্যালকোহল, তামাকজাতীয় দ্রব্য সেবন ক্যান্সারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। পরিবেশগত দিক ও দূষিত বাতাস ক্যান্সারের কারণ হতে পারে। আজ সোমবার বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে দিনভর চমেক হাসপাতালসহ চট্টগ্রামে সেমিনার, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল