চট্টগ্রামের দুই স্টেডিয়াম দ্রুত সংস্কারের নির্দেশ উপদেষ্টা আসিফের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামের দুই স্টেডিয়াম দ্রুত সংস্কারের নির্দেশ উপদেষ্টা আসিফের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের দুটি স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন উপদেষ্টা। স্টেডিয়াম দুটিতে যেসব জরুরী সংস্কার প্রয়োজন, সেসব কাজ দ্রুত শুরু করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশনা দিয়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ মাঠে গড়ানোর কথা। এর আগেই স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এ বিষয়ে আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বলা হয়, ‘আফসোসের নাম চট্টগ্রামের

এম এ আজিজ স্টেডিয়াম। ১৯ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ এখানে হয়েছে। রক্ষণাবেক্ষণ নেই, মাঠের বেহাল অবস্থা। গ্যালারি, মাঠ কিংবা প্রবেশপথ, তাকানো যাচ্ছে না কোনদিকেই। বিপিএলের সময় বিদেশি ক্রিকেটাররা এখানেও আসেন অনুশীলন করতে। এবার সংস্কারের ছোঁয়া পড়বে এখানেও।’ স্টেডিয়াম পরিদর্শনের পর ক্রীড়া উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা ও বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা