ঘরে ঢুকে ঘুমন্ত নারীর শ্লীলতাহানি, থানায় মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

ঘরে ঢুকে ঘুমন্ত নারীর শ্লীলতাহানি, থানায় মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
বগুড়ার ধুনটে স্বামী পরিত্যক্তা এক নারীর ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির অভিযোগে আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২২ এপ্রিল রাতে উপজেলার বেলকুচি গ্রামে ওই ঘটনায় গ্রাম্য মাতবরদের কাছে বিচার পাননি। বাধ্য হয়ে তিনি রোববার রাতে ধুনট থানায় এ মামলা করেন। পুলিশ ও এজাহার সূত্র জানায়, প্রায় দেড় যুগ আগে ওই নারীর সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয়। এরপর তিনি একমাত্র ছেলেকে নিয়ে ধুনট উপজেলার বেলকুচি গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নেন। ছেলে চাকরির কারণে ঢাকায় থাকায় ওই নারী বাড়িতে একাই থাকেন। গত ২২ এপ্রিল রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের মৃত নেদু মণ্ডলের

ছেলে আনারুল ইসলাম ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করেন। ঘুম ভেঙে তিনি চিৎকার দিলে আনারুল পালিয়ে যান। ভুক্তভোগী নারী পরদিন বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের (মাতবর) অবহিত করেন; কিন্তু তারা আপস-মীমাংসার নামে সময়ক্ষেপণ করেন। বিচার না পেয়ে তিনি রোববার রাতে ধুনট থানায় আনারুলের বিরুদ্ধে মামলা করেন। সোমবার বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তসাপেক্ষে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি