ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ
হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ
পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও
সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, বর্তমানে আরিচা প্রান্তিকে ফেরি চিত্রা ১০টি ট্রাক নিয়ে লোড অবস্থায় রয়েছে। অন্যদিকে, ফেরি ধানসিড়ি এবং হামিদুর ২ নম্বর ঘাটে, ফেরি শাহ আলী ৩ নম্বর ঘাটে অবস্থান করছে। ফেরি কষানী ও খানজাহান আলী কাজিরহাট প্রান্তিকে নোঙর করা আছে।
তিনি আরও বলেন, কুয়াশা কমলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে। নৌযাত্রা বন্ধ হওয়ায় পণ্যবাহী যানবাহন ও যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে বলেও জানান
তিনি।
তিনি।



