ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান
ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা
তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি
ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি
ফিফার কাছে অভিযোগ করল মিশর
পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি
ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু
প্রায় এক মাস ধরে চলা ফুটবল বিশ্বকাপের এখন শেষ আটের লড়াই চলছে। এরপর সেমিফাইনাল, তারপর আগামী ১৯শে জুলাই মেটলাইফে নির্ধারিত হবে, কে হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন।
টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোকে নিয়ে অনেকেই অনেক ধরনের ভবিষ্যদ্বাণী দিচ্ছেন, কেউ সুপার কম্পিউটারের শরণাপন্নও হচ্ছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাওয়া এবার বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা।
সম্প্রতি ‘দ্য মোজো পডকাস্ট’ নামের একটি শোয়ে অংশ নেন নেতানিয়াহু। দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতা বেন বেন বারুখের উপস্থাপনায় ওই শোয়ে নিজের চাওয়ার কথা জানান তিনি। তবে মেসির কারণে নয়, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের জন্য আর্জেন্টিনার হাতে এবারও শিরোপা দেখতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী।
অবশ্য ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক কারও
অজানা নয়। সে কারণেই আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘সুপারস্টার’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেছেন, মিলেই ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু। পডকাস্টের আলোচনায় বিশ্বকাপ প্রসঙ্গে আর্জেন্টিনার কথা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘আমি বিশ্বকাপে আর্জেন্টিনার খবর রাখি। জানেন কেন?’ উপস্থাপক জানতে চান, ‘মেসির জন্য?’ জবাবে নেতানিয়াহু বলেন, ‘না, মেসির আগে মিলেই (আর্জেন্টিনার প্রেসিডেন্ট)। সে একজন সুপারস্টার।’ এরপর আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রতি তার এত শ্রদ্ধার কারণ ব্যাখ্যা করেন নেতানিয়াহু, ‘সে (মিলেই) একজন তারকা। সে সত্যিই একজন সুপারস্টার। মুক্ত অর্থনীতি গ্রহণ করার কারণে সে এমন অবস্থানে পৌঁছেছে।’ এ ছাড়া ইসরায়েলের সঙ্গে মিলেইয়ের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘মিলেই ইসরায়েলের একজন বড় বন্ধু। তার তাই আমি চাই কাপটা তার হাতে উঠুক।’