ঘনকুয়াশায় পাটুরিয়া ও আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা তিন ফেরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

ঘনকুয়াশায় পাটুরিয়া ও আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা তিন ফেরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটের ফেরি সার্ভিস। মাঝ নদীতে যাত্রী ও যানবাহনসহ আটকা পড়েছে তিনটি ফেরি। শুক্রবার মধ্য রাতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে, কুয়াশার ঘনত্ব কমলে ফেরি সার্ভিস পুনরায় চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পারের জন্য আসা উভয় প্রান্তে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাট সংশ্লিষ্টরা পোহাচ্ছ নানা দুর্ভোগ। ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ জানিয়েছেন, শুক্রবার রাত ১২ টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত দেড়টায় আরিচা-কাজিরহাট রুট কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এসময়

পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ পদ্মায় দিক হারিয়ে যাত্রী ও যানবাহন বোঝাই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বাইগার অনুরুপ কাজিরহাট থেকে আরিচা আসার পথে মাঝ যমুনায় আটকে আছে খানজাহান আলী নামক তিনটি ফেরি। দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি আরো জানান, ফেরি চলাচল স্বাভাবিক হলে উভয় ঘাটে অপেক্ষামান যানবাহন গুলো দ্রুত পারাপার করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার