ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায়
শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা
সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর
গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন
গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে
গ্রস রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়াল
দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ২৬ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার অতিক্রম করেছে। নিট রিজার্ভও বেড়ে দুই হাজার ৭৭ কোটি ডলার হয়েছে।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং বিশ্বব্যাংকের ঋণ বাবদ ২৫ কোটি ডলার ছাড় করায় রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়ায় ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও এর দাম স্থিতিশীল রয়েছে।
রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধ করার পর গ্রস রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছিল। তা এখন বেড়ে ২৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে অর্থাৎ দুই হাজার ৬০৬ কোটি ডলার।
পাশাপাশি নিট রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। এখন তা বেড়ে পৌনে ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ দুই হাজার ৭৭ কোটি ডলার। আর ২৩ কোটি ডলার বাড়লেই নিট রিজার্ভ ২১ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
পাশাপাশি নিট রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। এখন তা বেড়ে পৌনে ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ দুই হাজার ৭৭ কোটি ডলার। আর ২৩ কোটি ডলার বাড়লেই নিট রিজার্ভ ২১ বিলিয়ন ডলারে পৌঁছাবে।



