গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা শিল্পঘাতক: আইইএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা শিল্পঘাতক: আইইএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশে নতুন শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাসের দাম বৃদ্ধির পরিকল্পনা বাতিল এবং চলমান গ্যাস সংকট নিরসন করে কার্যকর সরবরাহ ব্যবস্থার দাবি জানিয়েছে দেশের টেক্সটাইল এবং সিরামিক শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও ব্যবস্থাপকদের সংগঠন ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ ফোরাম (আইইএফ)। শনিবার রাতে রাজধানীর লা ভিঞ্চি হোটেলে অনুষ্ঠিত সভায় তারা এ কথা বলেন। পাশাপাশি তারা গ্যাসখাত নিয়ে কিছু প্রস্তাবনাও তুলে ধরেন। আইইএফের সদস্য এস এইচ ফাহিমের সঞ্চালনায় শিল্পোৎপাদন, সাশ্রয়ী জ্বালানি, কর্মসংস্থান ও টেকসই উন্নয়ন শীর্ষক সভায় বক্তব্য রাখেন যমুনা গ্রুপের হুরাইন হাইটেক ফেব্রিকের প্রধান বিপণন কর্মকর্তা মো. আব্দুল হাকিম, মিথিলা গ্রুপের নির্বাহী পরিচালক মো. সাজেদুর রহমান তালুকদার, প্যারাগন সিরামিকসের সিনিয়র জিএম মোসাহেব কাক্কা ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্সের

নির্বাহী পরিচালক (বিপণন) মো. শফিকুর রহমান। সভায় বলা হয়, ২০১৯ সাল থেকে দ্রুত এবং ঘনঘন গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। এই ধারাবাহিকতায় ২০২২ এর জুনে ১৫.৫২ শতাংশ, ২০২৩ এর ফেব্রুয়ারিতে ৮৭.৫০ শতাংশ, ২০২৪ এর ফেব্রুয়ারিতে ২.৫০ শতাংশ এবং ২০২৪ এর মে মাসে ২.৪৪ শতাংশ মূল্যবৃদ্ধি হয়। সংগঠনটির মতে, নতুন শিল্পে জন্য গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবনা বাস্তবায়ন হলে শিল্প ধংস হবে। কর্মসংস্থান এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হবে। কারণ নতুন শিল্প স্থাপন বা শিল্প সম্প্রসারণ না করলে উদ্যোক্তা তার ব্যবসায়িক সক্ষমতা হারান। খান কনসালটেন্সির প্রধান নির্বাহী এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সাবেক পরিচালক শফিকুল ইসলাম বলেন, আমদানিনির্ভর না হয়ে গ্যাসের অভ্যন্তরীণ উৎস সন্ধান

এবং উন্নত কারিগরি ব্যবস্থাপনা নিশ্চিত করে গ্যাসের জন্য নিরাপদ এবং অর্থ ও সময়সাশ্রয়ী পদ্ধতি নেওয়া জরুরি। আইইএফ মনে করে, রপ্তানি খাতে বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে সার্বক্ষণিক পর্যাপ্ত গ্যাস সরবরাহ, প্রয়োজনে গ্রাহকের বর্ধিত চাহিদা পূরণ এবং অতিরিক্ত গ্যাসের মাত্রাতিরিক্ত মূল্য ধার্য না করা জরুরি। সমস্যা সমাধানে আইইএফ ৮টি প্রস্তাবনা তুলে ধরে। এর মধ্যে রয়েছে, গ্যাস বিক্রি করে সরকারি মুনাফা না করা। এলএনজি আমদানি থেকে শুল্ক-কর প্রত্যাহার করা। গ্যাসের ওপর চাপ কমানোর জন্য শিল্পে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সার্বিক সুব্যবস্থা নিশ্চিত করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!