গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬

আরও খবর

গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬ |
জামালপুরের মেলান্দহে এক গৃহবধূর স্নান করার ভিডিও গোপনে ধারণ করে তাকে হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১লা আগস্ট, শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ী সর্দারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় জিন্নাহ মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯শে জুলাই রাত ৮টার দিকে মেলান্দহ বাজারের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি বাথরুমে গৃহস্থালির কাজ শেষে স্নান করছিলেন ওই গৃহবধূ। এ সময় শফিকুল কৌশলে মোবাইল ফোনে তা ধারণ করেন। পরবর্তীতে এই ভিডিওর অজুহাতে বিভিন্নভাবে গৃহবধূকে ভয়ভীতি ও হয়রানি শুরু করেন অভিযুক্ত ব্যক্তি। এমনকি শারীরিক

সম্পর্কেরও চেষ্টা চালান শফিকুল ইসলাম। কিন্তু ব্যর্থ হয়ে এক পর্যায়ে ভিডিওটি বিভিন্ন অ্যাপের মাধ্যমে গৃহবধূর সৌদি প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে তাকে মানসিকভাবে হেনস্তা করেন এবং স্বজনদের কাছে পাঠিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালান। মান-সম্মানের চিন্তায় প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে পরিবারের সঙ্গে পরামর্শ করে মেলান্দহ থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে ব্যবহৃত মোবাইল ফোনটি আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শফিকুল ইসলাম তার অপরাধের কথা স্বীকার করে ‘ভুল’ করেছেন বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার