গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
নেত্রকোনার দুর্গাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে (৪০) মঙ্গলবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বায়রাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই গৃহবধূকে বাড়িতে রেখে দোকানে যান শাশুড়ি। তিনি বাড়ি ফিরে পুত্রবধূকে ঘরে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বসত ঘরের উত্তরপাশে টয়লেট সংলগ্ন ফাঁকা স্থানে গৃহবধূকে অস্বাভাবিক অবস্থায় পান। শাশুড়ি জিজ্ঞাসা করলে ওই গৃহবধূ ধর্ষণের কথা জানান। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর শাশুড়ি বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে দুর্গাপুর

থানায় মামলা করেন। দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিকে বুধবার সকালে আদালতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার